| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড, যা জানা গেল

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৯ ০৯:০২:৫১
ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ইয়েমেনে এক স্থানীয় নাগরিককে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আগামী ১৬ জুলাই কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কেরালার বাসিন্দা নিমিশা প্রিয়া ২০০৮ সালে কাজের উদ্দেশ্যে ইয়েমেনে যান। সেখানে কয়েকটি হাসপাতালে চাকরি করার পর তিনি নিজেই একটি ক্লিনিক চালু করেন। তবে ইয়েমেনের নিয়ম অনুযায়ী, বিদেশিদের ব্যবসা করতে হলে একজন স্থানীয় অংশীদার থাকতে হয়। এ কারণেই ২০১৪ সালে তিনি তালাল আবদো মাহদি নামের এক ইয়েমেনির সঙ্গে যোগাযোগ করেন।

কিছুদিন পর তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। প্রিয়া ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি অভিযোগ করেন, যার জেরে মাহদিকে ২০১৬ সালে গ্রেফতার করা হলেও পরে তিনি মুক্তি পান। মুক্তির পর প্রিয়াকে নিয়মিত হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ।

প্রিয়ার পরিবারের ভাষ্যমতে, মাহদির কাছ থেকে নিজের পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে তাকে ঘুমের ওষুধের ইনজেকশন দেন প্রিয়া। কিন্তু ওষুধের মাত্রা বেশি হওয়ায় মাহদির মৃত্যু হয়। এরপর দেশ ছাড়ার চেষ্টা করলে প্রিয়াকে গ্রেফতার করা হয় এবং ২০১৮ সালে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আদালত। ২০২৩ সালের নভেম্বরে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার মৃত্যুদণ্ড বহাল রাখে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...