| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অবশেষে বিয়ে করছেন সালমান খান

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১০ ১০:২৪:৪০
অবশেষে বিয়ে করছেন সালমান খান

নিজস্ব প্রতিবেদক: বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান—যিনি ৫৯ বছর বয়সেও এখনো অবিবাহিত, বারবার প্রেমে পড়েছেন, আবার তা টেকেনি বেশিদিন। বহু বছর ধরেই তার ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—"কবে বিয়ে করছেন সালমান?"

সম্প্রতি সালমান খানের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে আবারও শুরু হয়েছে গুঞ্জন। অনেকে বলছেন, এবার বোধহয় সত্যি কোনো সিদ্ধান্তের পথে এগোচ্ছেন তিনি।

গত বুধবার ছিল সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। সেই উপলক্ষে সালমান তার বোন আলভিরা এবং অতুলের একটি ছবি শেয়ার করে লেখেন,“শুভ জন্মদিন অতুল। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছো। তুমি একজন অসাধারণ স্বামী এবং আদর্শ বাবা। তোমাকে অনেক ভালোবাসা।”

এই পর্যন্ত পোস্টটি ছিল স্বাভাবিক। কিন্তু তার পরের লাইনটি যেনো সবকিছু ওলটপালট করে দিল। সালমান লেখেন: “আমিও একদিন তোমার মতো একজন হবো।”

এই একটি বাক্যেই নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে। অনেকেই ভাবছেন, হয়তো জীবনের বিশেষ কাউকে খুঁজে পেয়েছেন সালমান খান। কেউ কেউ তো নিশ্চিত বলেই ফেলেছেন—বিয়ের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা!

তবে এটাও মনে রাখা দরকার, এর আগেও একাধিকবার সালমান বিয়ের ব্যাপারে তার দ্বিধার কথা জানিয়েছেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন,“এখনকার দিনে বিয়ে খুব সহজেই ভেঙে যায়। একদিকে ধুমধাম বিয়ে, আরেকদিকে দ্রুত বিচ্ছেদ—তারপর মোটা অংকের ক্ষতিপূরণ ও সম্পত্তি ভাগ। এসব সামলানো আমার পক্ষে এখন কঠিন।”

তাই এই সাম্প্রতিক পোস্টে আসলেই কি লুকিয়ে আছে বিয়ের পরিকল্পনার ইঙ্গিত, নাকি এটা কেবল ভাইজানের আবেগঘন মুহূর্ত—তা সময়ই বলবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...