| ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মিডিয়া ছেড়ে পর্দার জীবনে লুবাবা, দিলেন কোরআন খতম

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৭ ২১:১৭:১৩
মিডিয়া ছেড়ে পর্দার জীবনে লুবাবা, দিলেন কোরআন খতম

বদলে গেলেন আলোচিত লুবাবা: নেকাব পরে ওমরাহ যাওয়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত শিশুশিল্পী এবং প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা বিনোদন জগতকে বিদায় জানিয়েছেন। এখন থেকে তিনি ধর্মীয় বিধিবিধান মেনে নেকাব পরা শুরু করেছেন এবং আর কখনো ক্যামেরার সামনে মুখ দেখাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

লুবাবার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, লুবাবার নিজের মধ্যেই এক ধরনের আত্মোপলব্ধি তৈরি হয়েছে। সে এখন নিয়মিত ধর্মীয় বই এবং হাদিস পড়ছে। ইতোমধ্যে সে পবিত্র কোরআন খতম দিয়েছে। ধর্মীয় জ্ঞান অর্জনের পর লুবাবা নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে সে আর মিডিয়াতে কাজ করবে না এবং পর্দা বজায় রেখে জীবন অতিবাহিত করবে।

জেমি আরও জানান, লুবাবা এখন সবসময় নেকাব পরে থাকেন। এমনকি সামাজিক মাধ্যমে যদি কোনো প্রচারণামূলক কাজে অংশ নেন, তবে সেটিও নেকাব পরিহিত অবস্থায় করবেন। লুবাবার এই আমূল পরিবর্তনের পেছনে রয়েছে তার গভীর ধর্মীয় পড়াশোনা। আগামী রমজানে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

উল্লেখ্য, লুবাবা তার বিভিন্ন মন্তব্যের কারণে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকতেন। নেটিজেনদের একাংশ তাকে নিয়ে ট্রল করলেও এখন তার এই নতুন রূপ ও ধর্মপরায়ণতা অনেককেই অবাক করেছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...