তারেক রহমানের ভাষণের পর যা বললেন পরীমনি
'শিরদাঁড়ায় এসে বিঁধল সেই কথাটি'—তারেক রহমানের ভাষণে যা বললেন পরীমনি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে বীরের বেশে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট এলাকার '৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে' আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তার দেওয়া বক্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও এই ভাষণ ব্যাপক সাড়া ফেলেছে। এবার সেই মুগ্ধতার তালিকায় যোগ দিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
তারেক রহমানের বক্তব্যের একটি বিশেষ লাইনে অনুপ্রাণিত হয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।
পরীমনি যা লিখলেন
ফেসবুক পোস্টে পরীমনি তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে লেখেন, “‘আজ এ দেশের মানুষ চায়...’ যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”
উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান তার ভাষণে বলেছিলেন, “আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ দেশের মানুষ চায় যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।”
নেতার মুখে সাধারণ মানুষের অধিকারের কথা শুনে পরীমনির এই প্রশংসা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। শুধু পরীমনিই নন, শোবিজ জগতের আরও অনেক তারকা তারেক রহমানের এই ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ বক্তব্যের প্রশংসা করছেন।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
