| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রাম বন্দর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৪:০৩:০০
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রাম বন্দর

অচলাবস্থায় চট্টগ্রাম বন্দর: এনসিটি ইজারা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’কে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকেও সমাধান না আসায় আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিক-কর্মচারীরা। ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমের পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাস পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

শ্রমিকদের ৪ দফা দাবি

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেওয়া প্রধান দাবিগুলো হলো—

১. ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা না দেওয়ার স্পষ্ট সরকারি ঘোষণা।

২. আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার।

৩. নেতাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা।

৪. বর্তমান বন্দর চেয়ারম্যানের অপসারণ।

ধর্মঘটের প্রেক্ষাপট

এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর দুই দিনের জন্য আন্দোলন স্থগিত করা হয়। তবে আন্দোলনকারী নেতাদের অভিযোগ, বৈঠকের পরপরই বন্দর কর্তৃপক্ষ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার আবেদন জানিয়ে চিঠি দিয়েছে। একে সরকারের ‘বিশ্বাসঘাতকতা’ উল্লেখ করে আজ থেকে আবারও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ

সকাল থেকেই বন্দরের বিভিন্ন গেটে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে এনসিটি, সিসিটি ও জিসিবি—এই তিনটি প্রধান টার্মিনালের কার্যক্রম সম্পূর্ণ স্থবির।

অর্থনীতিতে বড় ঝুঁকির আশঙ্কা

দেশের মোট রপ্তানি বাণিজ্যের প্রায় ৯১ শতাংশ এই বন্দরের ওপর নির্ভরশীল। টানা কয়েক দিনের অচলাবস্থায় আমদানিকারক ও রপ্তানিকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ব্যবসায়ী নেতারা সতর্ক করেছেন যে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, আন্দোলন সংশ্লিষ্ট ১৫ জন শ্রমিক-কর্মচারীর দেশত্যাগে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ, যা আন্দোলনকে আরও উসকে দিয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...