সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
২৯৫ টি আসনের নির্বাচনী জরিপে জামায়াতের চমক
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত ২৯৫ টি আসনের এক নতুন জরিপে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ল অ্যান্ড ডেমোক্রেসি (IILD) এর সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াতে ইসলামীর।
জরিপের ফলাফল:
আইআইএলডি-এর প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী ও তাদের জোটভুক্ত ১১টি দল মিলে মোট ভোটের প্রায় ৫১.৫ শতাংশ পেতে পারে। অন্যদিকে, প্রধান রাজনৈতিক দল বিএনপি পেতে পারে ৪৩.২ শতাংশ ভোট। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, যদি কোনো জোট ৫০ শতাংশের কাছাকাছি ভোট পায়, তবে তারা সংসদে ২০০-র বেশি আসন পাওয়ার সম্ভাবনা রাখে।
একক শক্তি হিসেবে জামায়াত:
জরিপে একক দল হিসেবে জামায়াতের জনপ্রিয়তাও উঠে এসেছে। জামায়াত এককভাবে প্রায় ৪১ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এককভাবে ১৫০টি আসনের ‘ম্যাজিক নম্বর’ স্পর্শ করা তাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সে ক্ষেত্রে সরকার গঠনের জন্য জামায়াতকে তাদের শরিক দলগুলোর ওপর নির্ভর করতে হতে পারে।
সোহাগ/
