২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা মোট ২৯ দিন সরকারি ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির দিনগুলো আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৭ সালে ছুটি কত দিন?
মন্ত্রিপরিষদ সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন।
তবে কোন কোন তারিখে এসব ছুটি কার্যকর হবে, তা জানতে অনুমোদিত পূর্ণাঙ্গ ছুটির তালিকা প্রকাশের অপেক্ষা করতে হবে।
সোহাগ/
