আজ ১৮, ২১, ২২ ক্যারেট প্রতিভরি সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার আজকের দাম
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম হলো:
-
২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
-
২১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা
-
১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা
-
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা
এখানে প্রতি ভরি সোনার পরিমাণ ধরা হয়েছে ১১ দশমিক ৬৬৪ গ্রাম। উল্লেখিত দাম ভ্যাটসহ।
আগের দফায় কমেছিল সোনার দাম
এর আগে গত ৩১ অক্টোবর টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই দিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
তবে এবার আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা।
রুপার দাম কত?
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি রুপার মূল্য:
-
২২ ক্যারেট: ৩ হাজার ৪৯৯ টাকা
-
২১ ক্যারেট: ৩ হাজার ৩৮৩ টাকা
-
১৮ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা
-
সনাতন পদ্ধতি: ২ হাজার ২১৬ টাকা
অর্থাৎ, নতুন সিদ্ধান্তে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। গয়না কেনার আগে ক্রেতাদের সোনার নির্ধারিত দামের পাশাপাশি প্রযোজ্য মজুরি ও অন্যান্য খরচ জেনে নেওয়া উচিত।
রাকিব/
