| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: নুর

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৯ ২১:৪১:৫৬
পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: নুর

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সপ্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইন টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ও প্রোপাগান্ডা ছড়ান।

পোস্টে নুরুল হক নুর দাবি করেন, জুলাই-পরবর্তী সময়ে পিনাকী ও ইলিয়াস ‘জামায়াতি এজেন্ট’ হিসেবে কাজ করছেন। তিনি লেখেন, তারা বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে কনটেন্ট তৈরি করেন এবং এর মাধ্যমে ডলার আয় করেন।

নুর আরও অভিযোগ করেন, জামায়াতের ‘অপরাজনীতির’ বিরুদ্ধে সরব হওয়ায় পিনাকী ও ইলিয়াস তার পেছনে লেগেছেন। এর আগেও তারা তাকে নিয়ে বিভিন্ন গুজব ও প্রোপাগান্ডা ছড়িয়েছেন বলে দাবি করেন তিনি। বিশেষ করে নির্বাচনের আগে তাকে পরাজিত করতে তারা সক্রিয় ছিলেন বলেও অভিযোগ করেন গণঅধিকার পরিষদের সভাপতি।

নিজের পোস্টে নুর প্রশ্ন তোলেন, পিনাকী ও ইলিয়াসের প্রচারণায় সাধারণ মানুষ কতটা প্রভাবিত হচ্ছেন। তিনি বলেন, তাদের উদ্দেশ্য বা স্বার্থ না থাকলে তারা কেন নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে বারবার প্রচারণা চালাবেন?

নুর আরও বলেন, তিনি এসব প্রচারণাকে আগে যেমন গুরুত্ব দেননি, এখনও দিচ্ছেন না। তার ভাষ্য, বিদেশে বসে কেউ গুজব বা প্রোপাগান্ডা ছড়ালে তার জবাব দিয়ে তাদের আরও গুরুত্বপূর্ণ করে তুলতে চান না।

তবে সাম্প্রতিক সময়ে পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইনের বিভিন্ন পোস্টের প্রসঙ্গে তিনি সংক্ষিপ্তভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন বলেও জানান।

নুরুল হক নুরের এসব অভিযোগের বিষয়ে পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...