পে স্কেল বাস্তবায়ন কবে, যা জানাল বিএনপি
নির্বাচনী ইশতেহারে বিএনপির বড় প্রতিশ্রুতি: পে-স্কেল বাস্তবায়ন ও ৫ লাখ নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে ৯ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষিত এই ইশতেহারে সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নসহ প্রশাসনে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিএনপির ইশতেহারে জনপ্রশাসন ও কর্মসংস্থান নিয়ে প্রধান ঘোষণাগুলো নিচে তুলে ধরা হলো:
নতুন পে-স্কেল ও ফ্যামিলি কার্ড
* বিএনপি ক্ষমতায় গেলে যথাসময়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।
* সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে।
৫ লাখ সরকারি নিয়োগ ও মেধার মূল্যায়ন
* সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য থাকা ৫ লক্ষাধিক পদে দ্রুততম সময়ে স্বচ্ছ প্রক্রিয়ায় মেধাবী তরুণ-তরুণীদের নিয়োগ দেওয়া হবে।
* নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা ও দক্ষতাকে একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে।
প্রশাসনিক সংস্কার ও সিভিল সার্ভিস আইন
* প্রশাসনের দক্ষতা বাড়াতে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি ‘প্রশাসনিক সংস্কার কমিশন’ গঠন করা হবে।
* সংবিধানের আলোকে একটি যুগোপযোগী ‘সিভিল সার্ভিস আইন’ প্রণয়ন করা হবে।
* পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করা হবে।
পেশাদারিত্ব ও দলীয়করণ রোধ
* প্রশাসনে রাজনৈতিক আনুগত্যের বদলে সততা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে পুলিশসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
* সকল পর্যায়ে ই-গভর্ন্যান্স চালু করা হবে এবং সরকারি ও বেসরকারি চাকুরিজীবীদের জন্য ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘বেসরকারি সার্ভিস রুল’ প্রণয়ন করা হবে।
ইশতেহারে বিএনপি আরও প্রতিশ্রুতি দিয়েছে যে, প্রশাসনে কেউ যাতে অন্যায়ভাবে পদোন্নতি বা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা হবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ০৫ আগস্ট ২০২৬
- ১০,০০০mAh ব্যাটারি নিয়ে এলো Oppo A7 Pro Max, এক চার্জেই চলবে দীর্ঘ সময়
- নতুন বাজাজ পালসার ১২৫-এর ঝলক, আসছে একগুচ্ছ বড় পরিবর্তন
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- ইন্টার মিয়ামি বনাম আতলেতিকো সান লুইস ম্যাচ; যেভাবে সরাসরি দেখবেন
- ৫ আগস্ট ছুটি হলেও যাদের অফিস খোলা থাকবে
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ফল, যেভাবে দেখবেন রেজাল্ট
- ২০৪০ সালে বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম কত হতে পারে
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম সান লুইস ম্যাচ, জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ: রেমো বনাম সান্তোস ম্যাচ, জানুন ফলাফল
- ৫ আগস্ট পোশাক কারখানা খোলা থাকবে, নাকি ছুটি? যা জানা গেল
- অন্ধকারে জ্বলে উঠবে ফোনের পেছন, REDMI K100 Pro আসছে নতুন চমক নিয়ে
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম, প্রতি ভরি কত
- ৯০ মিনিটের খেলা শেষ: বায়ার্ন মিউনিখ বনাম জেজু ইউনাইটেড, জানুন ফলাফল
- ২ বছর পিছিয়ে যেতে পারে নবম জাতীয় পে-স্কেল
