| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

যে দিন থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৫:৪৩:৫৪
যে দিন থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে টানা তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি ভোটের আগের রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে অন্যান্য ভারী যানবাহনও।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বিধিনিষেধের বিস্তারিত:

মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

ভারী ও অন্যান্য যানবাহন

১১ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

বিধিনিষেধের বাইরে যারা থাকবেন

জরুরি সেবা এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজের জন্য কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। যার মধ্যে রয়েছে:

* আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসন।

* অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষক ও সংবাদপত্র বহনকারী যানবাহন।

* অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী গাড়ি।

* নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও জরুরি সেবা।

বিদেশগামী ও দূরপাল্লার যাত্রীদের জন্য নিয়ম

বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। পাসপোর্ট ও টিকিট দেখালে বিমানবন্দর যাতায়াতে কোনো বাধা থাকবে না। এছাড়া দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলেও বিশেষ শিথিলতা থাকবে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটারদের সুবিধার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন বিভাগ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...