সোমবার থেকে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবার (৯ নভেম্বর) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের আরও কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এর আগে শনিবার ও রোববার দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্তও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
এই দুই দিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (৯ নভেম্বর) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। একই সঙ্গে তাপমাত্রাও কমার আভাস রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৭ ও ৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে সোমবার ৯ নভেম্বর থেকে বরিশাল ও চট্টগ্রামসহ দেশের আরও কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও কয়েকটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এই সময়ে বাইরে যাতায়াত, কৃষিকাজ কিংবা খোলা জায়গায় কাজের পরিকল্পনা থাকলে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জেনে নেওয়া ভালো। বজ্রপাত শুরু হলে খোলা মাঠ, জলাশয় ও উঁচু গাছের কাছ থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া উচিত।
সোহাগ/
