যে কারনে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে নির্বাচনী জনসভা চলাকালীন মঞ্চেই শুয়ে পড়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে চমকে দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এক স্থানীয় ব্যক্তির কাছ থেকে উপহার হিসেবে শীতল পাটি পাওয়ার পর তিনি এই কাজ করেন।
জানা গেছে, উপহার পাওয়ার পর ডা. শফিকুর রহমান কৃতজ্ঞতাস্বরূপ সেই পাটিটি মঞ্চে বিছিয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়েন। তবে অল্প সময় পরই তিনি উঠে দাঁড়ান এবং উপস্থিত নেতাকর্মীদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। তার এই সহজ-সরল ও বিনয়ী আচরণ জনসভায় উপস্থিত সবার মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
দীর্ঘ সময় পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এটি ছিল ঝালকাঠিতে দলটির শীর্ষ নেতার তৃতীয় সফর। এই সফরকে কেন্দ্র করে জেলার দুটি সংসদীয় আসনেই জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- হাসিনার ফেরা নিয়ে অডিও ভাইরাল, যা বললেন ওসি
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
