| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

একজন ব্যক্তি সর্বোচ্চ সিম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৯ ১৯:০৭:১৫
একজন ব্যক্তি সর্বোচ্চ সিম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্যক্তিগত পর্যায়ে সিম ব্যবহারের নতুন সীমা নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। এই সিদ্ধান্ত আগামী ১৫ আগস্ট থেকে কার্যকর হবে।

বিটিআরসি জানিয়েছে, গত ৩০ জুন কমিশনের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে দেশের সব মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে চূড়ান্ত নির্দেশনা পাঠানো হবে।

নতুন নিয়ম কার্যকর হলে যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হবে—কোন ১০টি সিম সক্রিয় রাখতে চান। গ্রাহকের ব্যবহারের হার এবং মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত সিমগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিটিআরসি বলছে, জালিয়াতি, প্রতারণা ও নানা অপরাধে মোবাইল সিম ব্যবহারের প্রবণতা বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব সময় সংবাদকে জানান, “এখন থেকে একজন গ্রাহক একসঙ্গে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। সিদ্ধান্তটি খুব শিগগিরই কার্যকর হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...