| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুই পরিবর্তন নিয়ে দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের নতুন একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৪ ২০:০১:৩০
দুই পরিবর্তন নিয়ে দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের নতুন একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে বড় ব্যবধানে হারতে হয় সফরকারীদের। ১০০ রানে ১ উইকেট থেকে মাত্র ৫ রান যোগ করতেই পড়ে যায় আরও ৫ উইকেট।

এই বিপর্যয়ের পর দ্বিতীয় ওয়ানডের আগে একাদশে দুটি পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ দল। শনিবার, ৫ জুলাই বিকেল ৩টায় মাঠে নামবে দুই দল।

প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া পারভেজ হোসেন ঈমনের জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে নাঈম শেখকে। তার সঙ্গে ইনিংস শুরু করবেন তানজিদ হাসান তামিম, যিনি প্রথম ম্যাচে ফিফটি করেছিলেন।

তিন নম্বরে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত, চার নম্বরে তাওহীদ হৃদয় এবং পাঁচ নম্বরে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচে চার নম্বরে ব্যাট করা লিটন দাসকে এবার একাদশের বাইরে রাখা হতে পারে। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। কারণ, প্রথম ম্যাচে স্পেশালিস্ট বোলারের ঘাটতি ছিল স্পষ্ট। রিশাদ ব্যাট হাতেও কার্যকর হতে পারেন।

ছয় নম্বরে থাকবেন জাকির আলী অনিক, যিনি প্রথম ম্যাচে ফিফটি করে দলের লজ্জা কিছুটা কমিয়েছিলেন। সাত নম্বরে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে।

পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। স্পিন বিভাগ সামলাবেন মিরাজ, রিশাদ ও তানভির ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকির আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...