| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

যেসব ভিটামিনের ঘাটতিতে রাতে ঘুম হয় না

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০২ ০৭:২৭:২৫
যেসব ভিটামিনের ঘাটতিতে রাতে ঘুম হয় না

নিজস্ব প্রতিবেদক: সুস্থ শরীর ও মানসিক প্রশান্তির জন্য প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে যাওয়ার অভ্যাস শরীরের জন্য সবচেয়ে উপকারী। তবে ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ এবং শরীরে কিছু প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতির কারণে অনেকেই অনিদ্রা বা ঘুমের সমস্যায় ভোগেন।

জেনে নিন, কোন কোন ভিটামিনের অভাবে ভালো ঘুম ব্যাহত হতে পারে।

ভিটামিন সি:

ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরকে সুরক্ষা দেয় এবং ঘুমের মান উন্নত করতে সহায়তা করে। কমলা, লেবু, পেয়ারা, পালং শাক ও ফুলকপিতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়।

ভিটামিন বি-৬:

মেলাটোনিন ও সেরোটোনিন তৈরিতে ভূমিকা রাখে ভিটামিন বি-৬, যা ভালো ঘুমের জন্য গুরুত্বপূর্ণ। কলা, গাজর, আলু, পালং শাক, ডিম, মাছ, চিজ এবং পূর্ণ শস্যে এই ভিটামিনের ভালো উৎস রয়েছে।

ভিটামিন বি-১২:

মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সুস্থ রাখতে ভিটামিন বি-১২ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ঘাটতি ঘুমের ছন্দে প্রভাব ফেলতে পারে। মাছ, মাংস, ডিম, দুধ ও অন্যান্য প্রাণিজ খাদ্যে পর্যাপ্ত ভিটামিন বি-১২ পাওয়া যায়।

ভিটামিন ডি:

হাড়ের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি ভিটামিন ডি ভালো ঘুম নিশ্চিত করতেও সহায়ক। শরীরে এর ঘাটতি থাকলে অনিদ্রাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সূর্যের আলো ছাড়াও সামুদ্রিক মাছ, ডিম, দুধ ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার থেকে এটি পাওয়া যায়।

ভিটামিন ই:

ভিটামিন ই কোষের সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ঘুমের মান উন্নত করতে সহায়তা করে। কাঠবাদাম, চিনাবাদাম, ব্রকলি, পালং শাক ও টমেটো ভিটামিন ই-এর ভালো উৎস।

তবে মনে রাখতে হবে, শুধু ভিটামিনের ঘাটতিই নয়, মানসিক চাপ, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, অনিয়মিত জীবনযাপন কিংবা বিভিন্ন শারীরিক সমস্যার কারণেও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...