শায়খ আহমাদুল্লাহকে প্রার্থী বানাতে চায় জামায়াত
নিজস্ব প্রতিবেদক: রাজনীতি চিরপরিবর্তনশীল এক অঙ্গন। সময়ের চাহিদায় দলগুলো নিতে বাধ্য হয় নতুন নতুন কৌশলগত সিদ্ধান্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামীও ঠিক সে পথেই হাঁটছে।
সদস্য বা সক্রিয় কর্মী ছাড়া কাউকে প্রার্থী না করার দীর্ঘদিনের রীতিনীতির বাইরে গিয়ে এবার বরেণ্য আলেমদের রাজনৈতিক অঙ্গনে আনার চিন্তা করছে দলটি। ইতোমধ্যেই কুষ্টিয়া-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মুফতি আমির হামজা।
বিশ্বস্ত সূত্রের খবর, জামায়াতে ইসলামীর নীতিনির্ধারকরা আরও কয়েকজন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্বকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। এই তালিকায় শীর্ষে আছেন দেশব্যাপী সম্মানিত ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ এমন একজন ইসলামি বক্তা, যিনি সব ধর্ম ও শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্য। তিনি আনসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজকল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। এমনকি তার কাজে আস্থা রেখে হিন্দু ধর্মাবলম্বীরাও দান করেন ফাউন্ডেশনটিতে।
দলের কর্মী ও সমর্থকদের বড় অংশ চাইছে, শায়খ আহমাদুল্লাহকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক। সম্ভাব্য নির্বাচনী এলাকা হিসেবে তার জন্মস্থান লক্ষ্মীপুর সদর কিংবা বর্তমান কর্মস্থল নারায়ণগঞ্জের কোনো আসন বিবেচনায় রয়েছে।
তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূইঁয়ারপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ভক্তদের মতে, দেশের যেকোনো আসন থেকেই তিনি একটি শক্তিশালী প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।
তবে বড় প্রশ্ন হলো, শায়খ আহমাদুল্লাহ নিজেই কি রাজনীতিতে আসতে রাজি হবেন?
প্রসঙ্গত, তিনি অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেলেও তা প্রত্যাখ্যান করেছেন। তার মতে, সাধারণ মানুষের কাতারে থেকেই সমাজসেবা করাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
একবার এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, ইসলামী গণতন্ত্রের ধারণা কী? এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব কিনা?
জবাবে তিনি বলেন, গণতন্ত্র শুধু ভোট নয়, এটি তার একটি ক্ষুদ্র অংশ মাত্র। ইসলামী শরিয়তের দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল শাসক নির্বাচনের জন্য পরামর্শ গ্রহণ জায়েজ আছে। খেলাফতে রাশেদার আমলেও এর প্রমাণ রয়েছে। তবে গণতন্ত্র যেভাবে প্রত্যেকের মতকে সমানভাবে মূল্যায়ন করে, ইসলাম তেমন করে না। ইসলাম বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তির মতামতকে বেশি গুরুত্ব দেয়।
তিনি আরও বলেন, গণতন্ত্রে বলা হয়—জনগণ যা চাইবে, সেটাই আইন। কিন্তু ইসলামে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন, সেটাই চূড়ান্ত আইন। এখানেই গণতন্ত্র ও ইসলামের মাঝে একটি মৌলিক পার্থক্য রয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ৫টি ১২৫ সিসির বাইক, মাইলেজ ও দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ আগস্ট ২০২৬
- ২০২৬ সালে ২ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ৪জি বাটুন ফোন
- Bajaj Pulsar N160 S: দাম, ইঞ্জিন, ফিচার ও স্পেসিফিকেশন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ আগস্ট ২০২৬
- আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট; যেভাবে জানবেন ফল
