বিএনপি-জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা
নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের অডিট প্রতিবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে একটি দলের কার্যক্রম স্থগিত থাকায় বাকি ৫৮টি দলের মধ্যে ৩৮টি নির্ধারিত সময়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। এছাড়া ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। তবে ৮টি দল এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেনি।
তিনি জানান, আইন অনুযায়ী যেসব দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দেয়নি এবং কমিশনের সঙ্গে যোগাযোগও করেনি, তাদের শিগগিরই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।
এদিকে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগও নিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে একাধিক প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবনায় আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা আরও স্পষ্ট করা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপিদের বিষয়ে নতুন নির্দেশনা যুক্ত করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কমিশন সূত্র জানিয়েছে, চূড়ান্ত পর্যালোচনার জন্য এসব সুপারিশ শিগগিরই স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আইন ও বিধিমালা প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে হয়।
তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত সাধারণত ৪৫ দিনের সময় রাখা হয়। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণের জন্য আরও প্রায় দেড় মাস প্রয়োজন হয়। ফলে একটি জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অন্তত তিন মাস আগে থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করতে হয়।
ইসি সচিব আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমও চলমান রয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
