ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!
ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। দীর্ঘদিনের চেনা আঙিনা ও শৈশবের ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিস্টার সিটি ছেড়ে তিনি পাড়ি জমাচ্ছেন পূর্ব ইউরোপের দেশ আজারবাইজানে। দেশটির শীর্ষ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব 'সাবাহ এফসি'র (Sabah FC) জার্সিতে নতুন মৌসুমে দেখা যেতে পারে ২৮ বছর বয়সী এই ফুটবলারকে।
আজারবাইজানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে সাবাহ এফসির কর্তারা হামজার সঙ্গে দলবদলের বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত উভয় পক্ষ ব্যক্তিগত শর্ত ও চুক্তির বিষয়ে একটি ঐক্যমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী বর্তমানে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।
হামজার সাবাহ এফসিতে যোগ দেওয়ার সবচেয়ে বড় আকর্ষণ হলো ইউরোপীয় মঞ্চে খেলার সুযোগ। আজারবাইজান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সাবাহ এফসি বর্তমানে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে দারুণ খেলছে এবং ইতিমধ্যেই তারা তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। ফলে চুক্তিটি চূড়ান্ত হলে হামজা চৌধুরীকে সরাসরি ইউরোপের সর্বোচ্চ স্তরের ক্লাব প্রতিযোগিতায় মাঠ কাঁপাতে দেখা যাবে। যদিও লিস্টার সিটি বা সাবাহ এফসি কেউই এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে খুব দ্রুতই ক্লাবগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
