| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের ক্যাম্পে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৮ ১৬:২২:১৩
বাংলাদেশের ক্যাম্পে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এরই মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস।

অ্যাডামের ফুটবলে হাতেখড়ি ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। ইংলিশ জায়ান্টটির একাডেমিতে প্রায় চার বছর কাটিয়েছেন তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন এই তরুণ ফুটবলার।

তবে চোটের কারণে বার্নলির সঙ্গে তার চুক্তি আর নবায়ন হয়নি। এরপর থেকেই নতুন সুযোগের সন্ধানে ছিলেন অ্যাডাম। এবার বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের ক্যাম্পে জায়গা করে নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

বাংলাদেশের সঙ্গে অ্যাডামের পারিবারিক যোগসূত্রও রয়েছে। তার নানা-নানি বাংলাদেশি। অ্যাডামের মা ব্রিটিশ নাগরিক এবং বাবা জ্যামাইকান। বাবার দিকের শারীরিক বৈশিষ্ট্যও তার মধ্যে রয়েছে, যা ফুটবলে শারীরিক সক্ষমতার দিক থেকে তাকে বাড়তি সুবিধা দিতে পারে।

আক্রমণভাগে খেলেন অ্যাডাম। গোল করার পাশাপাশি সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দেওয়ার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখেন তিনি। তার এই দক্ষতা বিবেচনায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচিং স্টাফ তাকে ফরোয়ার্ড পজিশনে খেলানোর পরিকল্পনা করছে।

এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের ক্যাম্পে অ্যাডামের অন্তর্ভুক্তি প্রবাসী ফুটবলারদের নিয়ে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...