মেসির বাবা হোর্হে মেসি আর নেই
ক্রীড়া ডেস্ক: দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
শনিবার (৮ আগস্ট) কয়েকটি আর্জেন্টাইন সংবাদমাধ্যম হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশ করে। তবে মেসি পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবে ও রোজারিও থ্রি জানিয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভোগার পর রোজারিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলও এ খবর প্রকাশ করেছে। তবে তারা জানিয়েছে, মৃত্যুর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
২০২৬ বিশ্বকাপ চলাকালীন সময়েই হোর্হে মেসির অসুস্থতার খবর সামনে আসে। সে সময় আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, তিনি বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন।
লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে তার বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছোটবেলা থেকেই মেসির প্রতিভা বিকাশ ও ক্যারিয়ারের বিভিন্ন সিদ্ধান্তে তিনি পাশে ছিলেন।
আয়শা/
