এবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানা গেল সময় ও তারিখ
নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য রাখবেন। সেখানে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়েও কথা বলতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, নয়াদিল্লির মাথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান। এরপর দীর্ঘ সময় ধরে তাকে কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা সংবাদমাধ্যমে দেখা যায়নি। ফলে এবারের ভার্চ্যুয়াল বক্তব্যকে তার ক্ষমতাচ্যুতির পর প্রথম প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক বিশ্লেষক আবু ওবায়দাহ আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার অংশ নিতে পারেন বলে জানানো হয়েছে।
তবে শেখ হাসিনার অংশগ্রহণ বা বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- লাফিয়ে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নবম পে স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমছে, তবে বাড়বে টাকার অঙ্ক
