দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল
নিজস্ব প্রতিবেদক: দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ইরেনে কাউন্ট্রি ক্লাব মাঠে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে টাইগাররা।
এই জয়ে চার ম্যাচে দুই জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৪। ফলে এক ম্যাচ হাতে থাকতেই ফাইনাল নিশ্চিত করেছে তারা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল ইউএসএসএ। ডেভিড টীগারের ৫৭ বলে ৭২ এবং লুডউইচ স্কুল্ডের ৫৭ বলে ৫১ রানের ইনিংসে একসময় ১ উইকেটে ১২৬ রান সংগ্রহ করেছিল দলটি।
তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশের বোলাররা। মাত্র ৪০ রানের ব্যবধানে শেষ ৯ উইকেট হারিয়ে ১৬৬ রানে অলআউট হয় ইউএসএসএ।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তিনি শিকার করেন ৪ উইকেট। আমিনুল ইসলাম বিপ্লব ও রহনতদৌলা বর্ষণ নেন ২টি করে উইকেট। এছাড়া ইকবাল হোসেন ইমন ও সামিউন বশির রাতুল একটি করে উইকেট পান।
১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাহফিজুল ইসলাম রবিন ৮ ও হাবিবুর রহমান সোহান কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এরপর শাহাদাত হোসেন দিপু ও ইফতিখার হোসেন ইফতি মিলে ইনিংস সামাল দেন।
ইফতি ১৭ রান করে আউট হওয়ার পর ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন দিপু। শুক্কুর ৩৯ বলে অপরাজিত ৫৮ এবং দিপু ৫৬ বলে অপরাজিত ৭৩ রান করেন। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
অন্যদিকে, টুর্নামেন্টে চার ম্যাচের সবকটিতে হেরে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিয়েছে ইউএসএসএ। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আর ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
