বিশ্বকাপে ‘প্রাণনাশের হুমকি’ পেয়েছিলেন মেসি
নিজস্ব প্রতিবেদক: মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা শঙ্কা। প্রতিপক্ষের রক্ষণভাগের পাশাপাশি মাঠের বাইরেও নানা হুমকির মুখে পড়তে হয়েছিল এই তারকাকে। এমনকি তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে ফাঁস হওয়া একটি নিরাপত্তা নথিতে।
শুধু মেসি নন, বিশ্বকাপ চলাকালে ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, বিভিন্ন দলের খেলোয়াড়, রেফারি ও ম্যাচ কর্মকর্তারাও হুমকি পেয়েছিলেন বলে ওই নথিতে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পুলিশের ফাঁস হওয়া একটি নিরাপত্তা নথির বরাত দিয়ে স্পেনের Information.es-এর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম The Sun।
নথিতে বলা হয়েছে, আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি হামলার হুমকি দেন। তিনি দাবি করেন, আরও দুজনকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করবেন এবং তাদের কাছে হ্যান্ড গ্রেনেড ও AR-15 রাইফেল থাকবে।
এরপর আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগেও মেসিকে হত্যার হুমকি দেওয়া হয় বলে নথিতে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম X-এ এক সন্দেহভাজন ব্যক্তি দাবি করেন, শরীরে চারটি বোমা বেঁধে আটলান্টার স্টেডিয়ামে প্রবেশ করে মেসিকে লক্ষ্য করবেন তিনি।
ম্যাচ চলাকালে পুলিশকে ফোন করে গ্যালারির একটি আবর্জনার ঝুড়িতে তিনটি বোমা রাখা হয়েছে বলেও জানানো হয়। খবর পাওয়ার পর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল ও প্রশিক্ষিত কুকুর দিয়ে পুরো স্টেডিয়ামে তল্লাশি চালানো হয়। তবে এসব হুমকি বাস্তবে কোনো হামলায় রূপ নিয়েছিল কি না, তা নথিতে স্পষ্ট নয়।
রোনালদোকেও ঘিরে ছিল নিরাপত্তা শঙ্কা
পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। ফিফার এক কর্মী পুলিশকে জানান, সন্দেহভাজন এক ব্যক্তি রোনালদোর অবস্থান ও গতিবিধি জানার চেষ্টা করেছিলেন।
এ ছাড়া আরেক ব্যক্তি রোনালদোর হোটেলের লিফটে তার সঙ্গে ওঠার চেষ্টা করলে পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। ওই ব্যক্তি দাবি করেন, রোনালদোর সঙ্গে সেলফি তোলার উদ্দেশ্যেই তিনি এমনটি করেছিলেন।
এমবাপ্পেও পেয়েছিলেন হুমকি
ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেও বিশ্বকাপ চলাকালে আক্রমণ ও বর্ণবাদী মন্তব্যের শিকার হন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। ফ্রান্সের কাছে প্যারাগুয়ে হেরে যাওয়ার পর দেশটির কিছু সমর্থক এমবাপ্পের কুশপুত্তলিকা পোড়ানোর পাশাপাশি বর্ণবাদী স্লোগান দেন।
প্যারাগুয়ের এক সিনেটরও এমবাপ্পেকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বর্ণবাদী মন্তব্য করেন। পরে এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এমবাপ্পের পাশে দাঁড়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
হুমকির মুখে কলম্বিয়ার গোলরক্ষকও
কলম্বিয়ার গোলরক্ষক হামিন্তন কামপাজও নিরাপত্তা হুমকির মুখে পড়েছিলেন। পেনাল্টি মিসের পর তাকে হত্যার হুমকি দেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে জাতীয় দলের সঙ্গে দেশে ফিরতেও পারেননি তিনি।
১৯৯৪ বিশ্বকাপে আত্মঘাতী গোল করার পর দেশে ফিরে আততায়ীর গুলিতে নিহত হওয়া কলম্বিয়ার সাবেক ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারের ঘটনা সেই সময় নিরাপত্তা নিয়ে বড় সতর্কবার্তা হয়ে উঠেছিল।
খেলোয়াড়দের পাশাপাশি হুমকি পেয়েছেন কর্মকর্তারাও
নথিতে বলা হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্লিং হলান্ডকে পাস না দেওয়ার ঘটনায় নরওয়ের আলেক্সান্ডার সরলথ ও তার স্ত্রীও মৃত্যুর হুমকি পেয়েছিলেন।
এ ছাড়া ম্যাচ কর্মকর্তারাও হুমকি থেকে রেহাই পাননি। আর্জেন্টিনা-মিশর ম্যাচের দায়িত্বে থাকা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ার হোয়াটসঅ্যাপে ৬ হাজারের বেশি হুমকিমূলক বার্তা পাঠানো হয় বলে নথিতে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর হুমকি পেয়েছিলেন সহকারী ভিডিও রেফারি উইলি দেলাজোও।
কঠোর করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা
বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ডের মিডিয়া সেন্টারেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এক ব্যক্তি রেঞ্চ হাতে সেখানে ঢুকে চিৎকার শুরু করলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
এরপর মিডিয়া সেন্টারে কংক্রিটের ব্যারিয়ার ও অ্যান্টি-স্নাইপার স্ক্রিন বসানো হয়। ড্রোন হামলা ঠেকাতে নির্ধারণ করা হয় নো-ফ্লাই জোন। পাশাপাশি বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়।
সব মিলিয়ে বিশ্বকাপের মাঠের লড়াইয়ের বাইরে খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ঘিরে ছিল বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ। ফাঁস হওয়া নথিতে উঠে আসা এসব তথ্য বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
