| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

ক্রিস্টিয়ান রোমেরোকে দলে ভেড়াতে মরিয়া অ্যাথলেটিকো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৮ ১৪:৫১:৪৯
ক্রিস্টিয়ান রোমেরোকে দলে ভেড়াতে মরিয়া অ্যাথলেটিকো

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। টটেনহ্যাম হটস্পারের অধিনায়ককে দলে পেতে ইংলিশ ক্লাবটির সঙ্গে আলোচনাও শুরু করেছে লা লিগার দলটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার-ব্যাককে দলে নিতে টটেনহ্যামের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে অ্যাথলেটিকো। রোমেরোর সঙ্গে টটেনহ্যামের বর্তমান চুক্তির মেয়াদ আরও কয়েক বছর থাকলেও চলতি দলবদলেই তার ক্লাব ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মাত্র এক বছর আগে টটেনহ্যামের সঙ্গে চার বছরের নতুন চুক্তিতে সই করেছিলেন রোমেরো। বর্তমানে তিনি ইংলিশ ক্লাবটির অধিনায়কের দায়িত্বও পালন করছেন। তবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকোর আগ্রহে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোমেরোকে দীর্ঘদিন ধরেই পছন্দ করেন অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। আর্জেন্টাইন এই কোচের অধীনে ক্লাবটিতে বর্তমানে পাঁচজন আর্জেন্টাইন ফুটবলার রয়েছেন। তারা হলেন হুয়ান মুসসো, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজ। এবার এই তালিকায় রোমেরোকেও যুক্ত করতে চান সিমিওনে।

আর্জেন্টিনার হয়ে সর্বশেষ বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রোমেরো। আট ম্যাচের সাতটিতেই মাঠে নেমেছিলেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা।

রোমেরোকে দলে নেওয়ার দৌড়ে অ্যাথলেটিকোর পাশাপাশি রয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও। তবে এখন পর্যন্ত অ্যাথলেটিকোই তাকে পেতে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে বলে জানা গেছে।

বিবিসির তথ্য অনুযায়ী, রোমেরোকে দলে নেওয়ার বিষয়ে অ্যাথলেটিকোর আগ্রহের কথা টটেনহ্যামও জানে। ফলে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হলে রোমেরোর ব্যক্তিগত শর্ত নিয়ে বড় কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা কম।

এদিকে টটেনহ্যামের নতুন কোচ রবার্তো দে জার্বি সম্প্রতি জানিয়েছেন, কোনো খেলোয়াড় ক্লাব ছাড়তে চাইলে তার সিদ্ধান্তকে সম্মান করবেন। ফলে রোমেরোর ভবিষ্যৎ নিয়ে দলবদলের বাজারে আলোচনা আরও জোরালো হতে পারে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...