| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ভারতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে থাকছেন সাকিব আল হাসান

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৩ ১৬:৫৬:৫৩
ভারতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে থাকছেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: ২ বছরেরও বেশি সময় পর ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র বরাত দিয়ে জানা গেছে, আগামী ৫ আগস্ট, ২০২৬ তারিখে নয়াদিল্লিতে অবস্থিত ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন। এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তালিকায় নাম রয়েছে বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানেরও।

৫ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ঢাকা ত্যাগ করার পর এটিই হতে যাচ্ছে তার প্রথম বড় ধরনের কোনো গণমাধ্যমের মুখোমুখি হওয়া বা বক্তব্য প্রদান। নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে এবং ক্লাবটির অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে এটি সরাসরি সম্প্রচার করা হবে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, এই বিশেষ অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে যুক্ত হতে পারেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সেই তালিকায় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নাম থাকার বিষয়টি দেশের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই অনুষ্ঠান থেকে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ এবং বাংলাদেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরতে পারেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...