| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে সুখবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৭ ২০:২৩:৪৩
বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে। সফরটি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনে পূর্ণাঙ্গ সিরিজের পরিবর্তে একটি ফরম্যাটে সীমিত পরিসরের সিরিজ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম *টাইমস অব ইন্ডিয়া*।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভার ফাঁকে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বিকল্প হিসেবে এক ফরম্যাটে তিন ম্যাচের একটি সিরিজ আয়োজনের সম্ভাবনাও উঠে আসে।

মূল পরিকল্পনা অনুযায়ী, ভারতের গত বছরই বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে সফরটি স্থগিত করা হয়। পরে সেটি প্রায় ১৩ মাস পিছিয়ে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে নির্ধারণ করা হলেও এখনো পর্যন্ত ভারত সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।

এ কারণে সিরিজের আনুষ্ঠানিক সূচিও প্রকাশ করতে পারেনি বিসিবি। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা নিয়মিত চলছে এবং সফরটি বাস্তবায়নের পথ খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ভারতীয় দল বাংলাদেশ সফরে এলে ম্যাচ আয়োজনের জন্য ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে অগ্রাধিকার দিচ্ছে বিসিবি। এই দুই ভেন্যুর প্রস্তাব ইতোমধ্যে বিসিসিআইয়ের কাছে পাঠানো হয়েছে।

*টাইমস অব ইন্ডিয়া* আরও জানিয়েছে, প্রয়োজন হলে পুরো সিরিজ একটি ভেন্যুতেই আয়োজন করতেও রাজি রয়েছে বিসিবি। যদিও তাদের প্রথম পছন্দ, তিনটি টি-টোয়েন্টি একটি ভেন্যুতে এবং তিনটি ওয়ানডে অন্য ভেন্যুতে আয়োজন করা। তবে পরিস্থিতি বিবেচনায় যেকোনো একটি ফরম্যাটে তিন ম্যাচের সিরিজ আয়োজনের বিকল্পও খোলা রাখা হয়েছে।

এদিকে আগামী সেপ্টেম্বরে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। তবে বাংলাদেশ সফর চূড়ান্ত হলে সেই সিরিজের সূচিতে পরিবর্তন আসতে পারে। কারণ বাংলাদেশ সফর শেষে ভারতীয় দলকে এশিয়ান গেমসের প্রস্তুতিতেও অংশ নিতে হবে।

এখন ভারত সরকারের চূড়ান্ত অনুমোদনের দিকেই তাকিয়ে রয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। অনুমোদন মিললেই বাংলাদেশ-ভারত সিরিজের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হতে পারে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...