| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৯ ১১:১৬:২৪
বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরে দুই দলের সাদা বলের সিরিজ আয়োজনের কথা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিজটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফর পিছিয়ে যায়। পরে দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনায় আগামী সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল।

তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই সম্ভাবনাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

সিরিজ নিয়ে শঙ্কা কেন?

প্রতিবেদন অনুযায়ী, গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের কয়েকজন নেতা দিল্লি থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। এই ঘটনাকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রভাব দুই দেশের ক্রিকেট সম্পর্কেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সেপ্টেম্বরে ভারতকে বাংলাদেশে এনে সিরিজ আয়োজন করা কঠিন হয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর সিরিজটি নিয়ে তিনি সন্দিহান। তার মতে, সিরিজ আয়োজনের জন্য হাতে খুব বেশি সময়ও নেই।

বিসিবির চেষ্টা অব্যাহত

তবে সিরিজ বাতিল হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে সিরিজ আয়োজন সম্ভব হবে, এমন আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, সিরিজ আয়োজনের বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নেই।

আগেও পিছিয়েছিল ভারত সিরিজ

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে।

বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আলোচনার মাধ্যমে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তখন সিরিজ আয়োজনের বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছিল।

কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ সেই সম্ভাবনাকে আবারও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশ-ভারত সিরিজ ঢাকায় হবে কি না, এখন সেটিই বড় প্রশ্ন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...