| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনাকে নিয়ে নিজেদের অবস্থান জানাল ভারত সরকার

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০২ ১৫:০০:৫৪
শেখ হাসিনাকে নিয়ে নিজেদের অবস্থান জানাল ভারত সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ঘিরে চলমান বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে না।

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটিকে দেওয়া সরকারি ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে এবং বিষয়টি আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হচ্ছে।

বাংলাদেশের পক্ষ থেকে এর আগে একাধিকবার অভিযোগ করা হয়েছে, ভারতে অবস্থান করে শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। তবে ভারত এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

লোকসভার পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সংকটাপন্ন ব্যক্তিদের মানবিক কারণে আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের নীতির অংশ। তবে সেই সুযোগকে ব্যবহার করে ভারতের মাটি থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয় না।

শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের ঘনিষ্ঠ নয় এমন কোনো দেশের সামরিক উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় চালুর সুপারিশও করেছে কমিটি। তাদের মতে, দীর্ঘদিন ধরে সীমিত ভিসা কার্যক্রমের কারণে দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপরও প্রভাব ফেলছে।

ভারত সরকারের সর্বশেষ এই অবস্থানকে বাংলাদেশ-ভারত সম্পর্কের চলমান বিভিন্ন ইস্যুর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...