| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

মিরাজের হাতছাড়া হচ্ছে ওয়ানডে নেতৃত্ব; নতুন অধিনায়ক কে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৮ ২০:৫৯:০৯
মিরাজের হাতছাড়া হচ্ছে ওয়ানডে নেতৃত্ব; নতুন অধিনায়ক কে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্বে পরিবর্তনের জোর গুঞ্জন চলছে। সাম্প্রতিক পারফরম্যান্স এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হতাশাজনক ফলের পর মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ওয়ানডে অধিনায়কত্বে নতুন মুখ আসতে পারে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

প্রথমদিকে ওয়ানডে দলের নেতৃত্বে আবারও নাজমুল হোসেন শান্তকে ফেরানোর আলোচনা থাকলেও, সর্বশেষ তথ্য অনুযায়ী দৌড়ে এগিয়ে আছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। বিসিবি সীমিত ওভারের ক্রিকেটে একক নেতৃত্ব গড়ে তুলতে চাইলে ওয়ানডে দলের দায়িত্বও তার কাঁধে উঠতে পারে।

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের তিন সংস্করণে তিনজন ভিন্ন অধিনায়ক দায়িত্ব পালন করছেন। টেস্টে নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় অধিনায়কত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। ওই সভাতেই ওয়ানডে দলের নতুন নেতৃত্ব চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে টি-টোয়েন্টি দলে লিটন দাসের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ওয়ানডে দলেও একই দায়িত্ব তাকে দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।

সম্প্রতি লিটনের অনুপস্থিতিতে হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই সাফল্যের পর নেতৃত্বের দৌড়ে তার অবস্থানও আরও শক্ত হয়েছে।

যদিও একসময় ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল, তবে টেস্ট ও সীমিত ওভারের নেতৃত্ব আলাদা রাখার পরিকল্পনায় বিসিবি আপাতত লিটন দাসের দিকেই ঝুঁকছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে। তবে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...