৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম সান লুইস ম্যাচ, জানুন ফলাফল
ক্রীড়া প্রতিবেদক: লিগস কাপের গ্রুপ পর্বের ম্যাচে আতলেতিকো সান লুইসকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মায়ামির হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের শুরুতেই অবশ্য চমক দেখায় সান লুইস। মাত্র ৪ মিনিটের মাথায় ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। তবে ম্যাচের ১১ মিনিটে লিওনেল মেসির গোলে সমতায় ফেরে ইন্টার মায়ামি। এরপর ২৬ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার গোলে লিড নেয় মায়ামি। প্রথমার্ধের ৪৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন মেসি। যোগ করা সময়ে (৪৫+৭ মিনিটে) মিকেলের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সান লুইস। ৫১ মিনিটে রাফা লরেন্তো একটি গোল পরিশোধ করলেও তা দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
বল দখল এবং শটের দিক থেকে সান লুইস (৫৭% বল দখল, ১৩টি শট) এগিয়ে থাকলেও গোল করার দক্ষতায় ম্যাচ জিতে নেয় ইন্টার মায়ামি।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
