| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

রোনালদোর বিয়ের ভেন্যু ও তারিখ নিয়ে নতুন চমক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৬ ১৫:০৪:৪০
রোনালদোর বিয়ের ভেন্যু ও তারিখ নিয়ে নতুন চমক

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বহু প্রতীক্ষিত এই বিয়ের সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৮ আগস্ট পর্তুগালের মাদেইরা দ্বীপে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন রোনালদো ও জর্জিনা। সম্ভাব্য ভেন্যু হিসেবে উল্লেখ করা হয়েছে মাদেইরার রাজধানী ফুঞ্চালের ঐতিহাসিক ক্যাথেড্রালকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ফুঞ্চালের বিলাসবহুল পাঁচ তারকা সাভয় প্যালেস হোটেলে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করা হতে পারে।

রোনালদো ও জর্জিনা ২০১৬ সাল থেকে একসঙ্গে রয়েছেন। দীর্ঘ এই সম্পর্কে একাধিকবার তাঁদের বিয়ের গুঞ্জন শোনা গেলেও এবারই প্রথম নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি মায়োর্কায় একটি বিলাসবহুল ইয়াটে জর্জিনার হাতে হীরার আংটি দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়।

এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের পর বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। একই সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনে অনেকের সঙ্গে পরিচয় হলেও জর্জিনার সঙ্গেই সংসার গড়ার ইচ্ছা সবসময় লালন করেছেন।

তবে বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও এখন পর্যন্ত ক্রিস্তিয়ানো রোনালদো কিংবা জর্জিনা রদ্রিগেজের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাঁদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করতে হবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...