| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১০ ১৫:১৯:৪১
সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে টানা বৃদ্ধির পর এবার কিছুটা কমেছে স্বর্ণের দাম। সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার সিদ্ধান্ত নিয়ে অপেক্ষার কারণে সোমবার (১০ আগস্ট) স্বর্ণের দামে পতন দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২২ দশমিক ২৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮১ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর স্বর্ণের দাম গত ১৭ জুনের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল। জুলাই মাসে মার্কিন অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান তৈরি হয়েছে। পাশাপাশি আগের দুই মাসের কর্মসংস্থান বৃদ্ধির হিসাবও বড় আকারে সংশোধন করা হয়।

এই দুর্বল অর্থনৈতিক তথ্যের প্রভাবে সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা নিয়ে বাজারের ধারণায় পরিবর্তন এসেছে। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বরের বৈঠকে সুদহার কমানোর সম্ভাবনা এখন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, সাধারণত সুদহার কমার সম্ভাবনা বাড়লে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। তাই সুদের হার কমলে সুদ-আয়কারী সম্পদের তুলনায় স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ বেড়ে যায়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, গত সপ্তাহে দুর্বল কর্মসংস্থান প্রতিবেদনের পর স্বর্ণের দামে বড় ধরনের উত্থান হয়েছিল। বর্তমানে বিনিয়োগকারীদের একটি অংশ সেই মুনাফা তুলে নিচ্ছেন। তবে এই পতনকে বড় কোনো বাজার পরিবর্তনের সংকেত হিসেবে দেখছেন না তিনি। তার ধারণা, স্বল্পমেয়াদে স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলারের ওপরে থাকতে পারে।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ দুটি তথ্য প্রকাশ হবে। বুধবার ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রকাশ করা হবে। এসব তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল হলে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা আবারও বাড়তে পারে, যা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্বর্ণের দামের ওপর নজর রয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির দিকেও। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে তারা চূড়ান্ত চুক্তির কাছাকাছি রয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালুর আগে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। সোমবার স্পট রুপার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪৫ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম ০.১ শতাংশ কমে ১ হাজার ৭৪২ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.১ শতাংশ কমে ১ হাজার ৩৬২ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...