| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ নিয়ে যে বার্তা দিলো ভারত

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ৩১ ১৫:১৪:২৩
শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ নিয়ে যে বার্তা দিলো ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ভারত দাবি করেছে, দেশটিতে অবস্থান করলেও শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ওপর সরকারের গৃহীত পদক্ষেপসংক্রান্ত একটি প্রতিবেদন পার্লামেন্টে উপস্থাপন করা হয়। সেখানেই এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার জানিয়েছে, বাংলাদেশের করা শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানায়। বিষয়টির অগ্রগতি সম্পর্কে সরকারকে নিয়মিত সংসদীয় কমিটিকে অবহিত রাখারও সুপারিশ করা হয়েছে।

ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার বর্তমান অবস্থান দেশটির মানবিক ও ঐতিহাসিক আশ্রয়দানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সংকট বা নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের নীতির অংশ হিসেবেই তিনি ভারতে অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে ভারত স্পষ্ট করেছে, শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সুযোগ দেওয়া হয়নি। ভারতের নীতিগত অবস্থান হলো, দেশটির ভূখণ্ড কোনো অবস্থাতেই অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।

সংসদীয় কমিটি সরকারকে মানবিক অবস্থান বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক দায়বদ্ধতা ও কূটনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় রেখে বিষয়টি পরিচালনার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...