| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষায় পরিবর্তন আসছে! গঠিত হচ্ছে নতুন পরিবীক্ষণ অধিদপ্তর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৮ ১৫:৫৬:৫৬
প্রাথমিক শিক্ষায় পরিবর্তন আসছে! গঠিত হচ্ছে নতুন পরিবীক্ষণ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত হতে যাচ্ছে নতুন একটি অধিদপ্তর—প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তর।

এই নতুন অধিদপ্তর বিদ্যমান বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটকে রূপান্তর করে গঠিত হবে। এটি শুধু শিক্ষার মান পর্যবেক্ষণ ও মূল্যায়নই করবে না, বরং তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি, গবেষণা পরিচালনা এবং শিক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে একটি কমিটি গঠিত হয়েছে এবং তাদের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রস্তাবনা প্রক্রিয়াধীন এবং শিগগিরই কার্যকর করা হবে।

গত ১৯ মার্চ এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

এই নতুন উদ্যোগের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...