| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সরকারি চাকুরেদের জন্য বিশাল সুখবর: উচ্চতর গ্রেড পেতে আর বাধা নেই!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৫ ১৬:৪৫:০৪
সরকারি চাকুরেদের জন্য বিশাল সুখবর: উচ্চতর গ্রেড পেতে আর বাধা নেই!

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এলো এক দারুণ খবর। আপিল বিভাগ উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন, যার ফলে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দুটি করে উচ্চতর গ্রেড পেতে আর কোনো বাধা রইল না।

মঙ্গলবার (১৫ জুলাই), সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৮ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দিয়েছেন।

রিটকারীদের আইনজীবী ইব্রাহিম খলিল এই তথ্য নিশ্চিত করে জানান যে, ২০০৯ সাল থেকে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী দুটি উচ্চতর গ্রেড পাবেন – এমন নির্দেশনা দিয়েই আপিল বিভাগ রায়টি প্রকাশ করেছেন। এর মধ্য দিয়ে ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

এর আগে গত ৩০ এপ্রিল আপিল বিভাগ জানিয়েছিলেন যে, সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পেয়েছেন, তারাও উচ্চতর গ্রেড পাবেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয় একটি আদেশ জারি করে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়টি অবৈধ ঘোষণা করেছিল। পরবর্তীতে সংক্ষুব্ধ চাকরিজীবীরা এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে হাইকোর্ট এটিকে অবৈধ ঘোষণা করেন। ওই পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছিল যে, সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোনোক্রমেই ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে দেওয়া হবে না। এই আদেশ চ্যালেঞ্জ করেই সরকারি চাকরিজীবীরা রিট করেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...