| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারতীয়দের ধরা ৮ হাজার কেজি মাছ বিক্রি করে দিলো বাংলাদেশ 

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৫ ১৫:৪৫:১৭
ভারতীয়দের ধরা ৮ হাজার কেজি মাছ বিক্রি করে দিলো বাংলাদেশ 

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকার করার অভিযোগে বঙ্গোপসাগর থেকে দুটি ভারতীয় ট্রলার ও ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এই ট্রলার দুটি থেকে উদ্ধার করা প্রায় আট হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) নিলামে ১৭ লাখ ৮২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে। আটককৃত ৩৪ ভারতীয় জেলেকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী অবৈধভাবে শিকার করা মাছ নিলামে বিক্রি করার বিধান রয়েছে। সে অনুযায়ী, ভারতীয় জেলেদের জালে ধরা ইলিশ, বেলে, রূপচাঁদা, ছুরি, চিংড়িসহ ১০ প্রজাতির আট টন সামুদ্রিক মাছ নিলামে তোলা হয়। এই বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা পড়েছে।

ঘটনার সূত্রপাত হয় যখন বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহলের সময় জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ্য করা যায়। নৌবাহিনীর সদস্যরা ট্রলারগুলোর দিকে এগোতে থাকলে জেলেরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে 'এফবি ঝড়' ও 'এফবি মঙ্গল চন্ডি-৩৮' নামের দুটি ভারতীয় ট্রলার এবং এর ৩৪ জেলেকে বাংলাদেশের জলসীমার মধ্যেই আটক করে নৌবাহিনী।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আটককৃত ৩৪ ভারতীয় জেলের বিরুদ্ধে সমুদ্র আইন (মেরিন ফিশারিজ ল) লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোংলা নৌঘাঁটির পেটি অফিসার রেজাউল করিম বাদী হয়ে এই মামলাটি করেন। আসামিরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা এবং তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...