সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
ফুটপাতের শরবতে ব্যবহার হচ্ছে লাশ সংরক্ষণের বরফ!
নিজস্ব প্রতিবেদক: প্রচণ্ড গরমে শহরবাসী একটু স্বস্তি খুঁজছে এক গ্লাস ঠান্ডা শরবতে। মাত্র ১০ টাকায় ফুটপাতে মিলছে সেই আরামদায়ক পানীয়। কিন্তু আপনি কি জানেন, এই শরবতের ঠান্ডা বরফটি কোথা থেকে এসেছে?
অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই বরফ এসেছে মাছ সংরক্ষণের জন্য ব্যবহৃত বরফ ফ্যাক্টরি থেকে — যেখানে নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। এমনকি, হাসপাতালের মর্গে মৃতদেহ সংরক্ষণের জন্য যে বরফ ব্যবহার করা হয়, সেই একই বরফ গলিয়ে দেওয়া হচ্ছে শরবতে!
অনুসন্ধানে দেখা গেছে, ঢাকার আশপাশের অনেক বরফ কল ময়লা পানি, পচা ট্যাংকির পানি বা ওয়াশার পানি দিয়ে বরফ তৈরি করছে। সেই বরফ রাস্তার শরবতের দোকানগুলোতে ব্যবহার হচ্ছে। দোকানিরা নিজেরাও অনেক সময় জানে না এই বরফ কোথা থেকে এসেছে, কীভাবে তৈরি হয়েছে। কেউ কেউ অবশ্য জানার পরও পাত্তা দিচ্ছেন না। তাদের কাছে মূল বিষয় – বিক্রি আর লাভ।
আরও ভয়াবহ ব্যাপার হলো, এসব বরফে পাওয়া যাচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, এমনকি হেপাটাইটিসের জীবাণুও! অথচ বরফগুলো চোখে দেখলে বোঝার উপায় নেই — স্বচ্ছ, জমাট বরফই তো! কিন্তু ভিতরে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ।
এই বিষয়ে প্রশ্ন করলে অনেকে মুখ লুকান, আবার কেউ কেউ ক্যামেরা দেখেই দোকান ফেলে পালান। যারা কথা বলেন, তারা বলেন, "ভাই, আমরা তো বিষ খাওয়াই না!" অথচ স্বাস্থ্যবিধি ছাড়া তৈরি সেই বরফের উৎসে গেলে দেখা যায় — নোংরা দেয়াল, ময়লার স্তূপ আর দুর্গন্ধে ভরা পরিবেশ।
যে বরফ একদিকে মাছ ঠান্ডা রাখতে কাজে লাগছে, মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছে, সেটাই আবার গলে গলে ঢুকছে আমাদের শরীরে — এক গ্লাস ঠান্ডা শরবতের মোড়কে।
এক গ্লাস ঠান্ডা শরবতের স্বাদ নিতে গিয়ে যেন হারিয়ে না ফেলি জীবনের স্বাদ।
সোহাগ আহমেদ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
