| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য দুঃসংবাদ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০১ ১৪:৩৯:০৬
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় পরিশ্রমের কোনো ঘাটতি নেই বাংলাদেশি শ্রমিকদের। কিন্তু তারপরও মেলে না ন্যায্য মূল্যায়ন। নানা বৈষম্যের শিকার হয়ে অন্য দেশের শ্রমিকদের তুলনায় অনেক পিছিয়ে রয়েছেন তারা।

স্থানীয় ও অভিবাসী সূত্রে জানা গেছে, নেপাল, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার শ্রমিকরা প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করে যেখানে মাসে প্রায় ৩ হাজার রিঙ্গিত আয় করছেন, সেখানে বাংলাদেশিরা ১২ ঘণ্টা কাজ করেও পান মাত্র ১৫০০ থেকে ২০০০ রিঙ্গিত।

ভুক্তভোগীরা বলছেন, এর পেছনে অন্যতম কারণ হলো দক্ষতার অভাব ও বৈধ কাগজপত্রের সমস্যা। অনেকেই ‘কলিং ভিসা’ নিয়ে এসে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় হয়ে পড়েছেন অবৈধ। কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে পাড়ি দিয়েছেন মালয়েশিয়ায়।

বর্তমানে দেশটিতে প্রায় ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছেন বলে ধারণা করা হয়, যার মধ্যে প্রায় ৫ লাখই রয়েছেন অবৈধ অবস্থায়।

কুয়ালালামপুরে একটি রেস্টুরেন্টে কাজ করা নেত্রকোনার ইমামুল বলেন, ‘আমরা অনেকেই অদক্ষ। তাই কম বেতনে কাজ করতে হয়।’ আরেকজন, কলিং ভিসায় গিয়ে অবৈধ হয়ে পড়া মো. জাকির বলেন, ‘আমরা সবচেয়ে কম বেতনে কাজ করি। কারণ আমাদের মধ্যে দক্ষতা ও শিক্ষার ঘাটতি রয়েছে।’

তবে কিছু শ্রমিক তুলনামূলক ভালো অবস্থানে রয়েছেন। যেমন কুষ্টিয়ার রাজু, যিনি একটি দোকানে কাজ করছেন, জানান, তার আয় ও কর্মপরিস্থিতি কিছুটা ভালো।

একজন মালয়েশীয় নাগরিক বলেন, ‘বাংলাদেশিরা খুবই পরিশ্রমী। কিন্তু ইংরেজি না জানা ও প্রশিক্ষণের অভাবে তারা উন্নত পজিশনে যেতে পারে না। তাই কম বেতনে দীর্ঘ সময় কাজ করতে হয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...