| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা আসছেন, ভারতীয় মিডিয়ায় সয়লাব

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১০ ১৩:২৯:১৭
শেখ হাসিনা আসছেন, ভারতীয় মিডিয়ায় সয়লাব

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোতে হঠাৎ করেই বড় খবর হয়ে উঠেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের গুঞ্জন। ৮ এপ্রিল একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা শিগগিরই বাংলাদেশে ফিরছেন, আর এ খবর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, ভারতে পালিয়ে যাওয়ার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার একাধিক ভার্চুয়াল কথোপকথনের অডিও ফাঁস হয়েছে, যেখানে তাকে দেশে ফেরা এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের নির্দেশনা নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছে।

এনডিটিভি-সহ বিভিন্ন মিডিয়া দাবি করে, ৭ এপ্রিল রাতে ভার্চুয়ালি দলীয় নেতাকর্মী ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, "চিন্তা করবেন না, আমি আসছি। আল্লাহ আমাকে কোনো এক উদ্দেশ্যেই বাঁচিয়ে রেখেছেন। দিন আসবে, যেদিন আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচারকারীদের বিচার হবে।"

ভারতের জনপ্রিয় পত্রিকাগুলো, যেমন আনন্দবাজার, আজকাল ও এই সময় শেখ হাসিনার এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে প্রকাশ করে। এসব প্রতিবেদনে আরও বলা হয়, তিনি প্রখ্যাত অর্থনীতিবিদ ড. ইউনুসকে উদ্দেশ করে বলেন, "ইউনুস কখনো জনগণকে ভালোবাসেননি, ক্ষমতার লোভেই তিনি দেশের ক্ষতি করেছেন।"

ভারতীয় মিডিয়া জানায়, শেখ হাসিনা আরও অভিযোগ করেন, বাংলাদেশে এখন সংবাদমাধ্যম, আইনজীবী, পুলিশ, এমনকি শিল্পীরাও হামলার শিকার হচ্ছেন। তিনি বলেন, ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধের খবর মিডিয়ায় প্রকাশ পেলেই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে টার্গেট করা হয়।

ভার্চুয়াল আলোচনায় উপস্থিত ছিলেন নিহত আওয়ামী লীগ কর্মীদের পরিবাররাও। তাদের বক্তব্যে উঠে আসে নির্মম নির্যাতনের বিবরণ। এসবের প্রেক্ষিতে শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন, “এরা মানুষ না, সবাই বিচারের মুখোমুখি হবে। আল্লাহ এ অন্যায় সহ্য করবেন না।”

এর আগে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও আওয়ামী লীগের নেতারা একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনের পরিবেশ তৈরি হলে শেখ হাসিনা দেশে ফিরবেন। এমনকি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এক ভিডিও বার্তায় বলেন, আগামী মার্চের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন।

এদিকে, ভারতীয় মিডিয়ার এমন প্রতিবেদন ঘিরে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, ভারতীয় কিছু গণমাধ্যম দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন ও অতিরঞ্জিত সংবাদ প্রচার করছে। কেউ কেউ মন্তব্য করছেন—একবার স্বৈরাচারী হিসেবে চিহ্নিত হওয়া হাসিনার এ দেশে ফিরে আসার সুযোগ নেই।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...