| ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

খালেদা জিয়া রাষ্ট্রপতি হচ্ছেন: পিনাকীর পোস্টে তোলপাড়

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০১ ১৬:১০:৫৪
খালেদা জিয়া রাষ্ট্রপতি হচ্ছেন: পিনাকীর পোস্টে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: ‘চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি?’—এই শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে ফের আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ৩০ জুন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব রাখেন।

একটি পোস্টে খালেদা জিয়ার ছবি দিয়ে পিনাকী লেখেন, “নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি—যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত থাকবে।”

এর কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে তিনি লিখেন, “চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।”

পরে ‘চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি’ শিরোনামে ভিডিও বার্তায় পিনাকী বলেন, “বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ইতিহাসের মহানায়ক। তিনি আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে লড়াই করতে। বলেছিলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া আজ দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন, এবার হবেন প্রথম নারী রাষ্ট্রপতি।”

পিনাকীর দাবি, খালেদা জিয়া ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস—এই দুই অভিভাবক বাংলাদেশের ‘নতুন সূচনা’তে নেতৃত্ব দিতে পারেন। “খালেদা জিয়া বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমরা তাঁকে কিছুই দিতে পারিনি। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে দেশ নিজেই সম্মানিত হবে,” বলেন তিনি।

তিনি আরও জানান, খালেদা জিয়ার অধীনেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। “আমরা চাই, সংসদের সদস্যরা বেগম জিয়ার কাছেই শপথ নিক। তাঁর অভিভাবকত্বে এর চেয়ে ভালো নির্বাচন সম্ভব নয়।”

পিনাকীর এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। কেউ একে যুগান্তকারী প্রস্তাব হিসেবে দেখছেন, কেউ আবার বলছেন—এটি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। তবে এটুকু স্পষ্ট—বেগম খালেদা জিয়াকে ঘিরে রাষ্ট্রপতির সম্ভাব্যতা নিয়ে আলোচনা এখন অনেকটাই জমে উঠেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মিয়ামির ম্যাচ জমে উঠেছে। ম্যাচের ৮৩ মিনিট শেষে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...