| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ফের বাড়তে যাচ্ছে বিদ্যুৎতে দাম 

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৬:৫৫:১৯
ফের বাড়তে যাচ্ছে বিদ্যুৎতে দাম 

নিজস্ব প্রতিবেদক: দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে নতুন সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার খাত হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে গতি আনতে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বিদ্যুতের দাম সমন্বয় বা বৃদ্ধি এবং এলএনজি আমদানি বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩২ হাজার ৩২২ মেগাওয়াট হলেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্রমবর্ধমান ভর্তুকি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে ১২ টাকা ৩৫ পয়সা, অথচ বিক্রি করা হচ্ছে মাত্র ৬ টাকা ৬৩ পয়সায়। বিশাল এই লোকসান কমাতে বিদ্যুতের দাম বাড়ানো সরকারের জন্য অনিবার্য হয়ে পড়েছে। মন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহেই এই কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।

জ্বালানি খাতের সংকট কাটাতে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পরিকল্পনা করছে সরকার। সৌদি আরবের কোম্পানি সৌদি আরামকো মহেশখালীতে এই টার্মিনাল নির্মাণে আগ্রহ দেখিয়েছে। এটি বাস্তবায়িত হলে দৈনিক আরও ৫৬ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এছাড়া গ্যাসের তীব্র সংকট দূর করতে এবং আমদানি নির্ভরতা কমাতে সমুদ্রে ও স্থলভাগে নতুন করে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক বরাদ্দ দেওয়ার কাজও এই ১৮০ দিনের মধ্যে শুরু হতে পারে।

বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের সব সরকারি অফিস, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া গ্যাস চুরি রোধ এবং সাশ্রয়ী ইমারত নির্মাণে গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন প্রথা চালুর মাধ্যমে জ্বালানি সাশ্রয় করার পরিকল্পনাও রয়েছে সরকারের এই বিশেষ কর্মপন্থায়।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...