| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি, যা জানা গেল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৯ ২২:২০:৩৭
‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’কে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হওয়ায় এই প্রতীকটি নির্বাচন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে কমিশন।

বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শাপলা জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত হওয়ায় এর মর্যাদা রক্ষায় আইনগত বাধ্যবাধকতা রয়েছে। সেই বিবেচনায় আগেও একই ধরনের সিদ্ধান্ত ছিল, এবারও তাই অনুসরণ করা হচ্ছে। তবে নতুন করে প্রতীকের তালিকায় ‘দাঁড়িপাল্লা’ যুক্ত হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। প্রস্তাবিত প্রতীকের তালিকায় তারা শাপলার পাশাপাশি ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীকও উল্লেখ করেছে।

বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য এবার ১০০টিরও বেশি প্রতীক তালিকাভুক্ত করার চিন্তা করছে ইসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতীকের তালিকা সংশোধনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...