| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমান কবে দেশে ফিরছেন

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২২ ১৫:১৪:৫০
তারেক রহমান কবে দেশে ফিরছেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন, সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য **সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি জানিয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা একটি স্পর্শকাতর মামলার রায় যদি খালাস হয়, তবেই তিনি দেশে ফিরবেন।

২১ আগস্ট বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, "তারেক রহমানের নামে একটি স্পর্শকাতর মামলার শুনানি চলছে। এই মামলায় যদি তিনি খালাস পান, তাহলে সমস্ত মামলা থেকে তিনি মুক্ত হবেন। এরপরই তিনি দেশে ফিরবেন, এমনটাই আমাদের ধারণা।"

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আলাল বলেন, তিনি দলের কাছে বরিশাল-এর জন্য মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি বলেন, বরিশালের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা তিনি জানেন এবং এর সমাধানে কাজ করতে চান। তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।

আরও পড়ুন- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা

আরও পড়ুন- কবে সরকার থেকে বিদায় নেবেন ড. ইউনূস, জানালেন নিজেই

দলের ভেতরের বিভিন্ন সমালোচনা প্রসঙ্গে আলাল বলেন, কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও কাউকে ছাড় দেওয়া হয়নি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার কোনো সুযোগ নেই।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় ভোর ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...