| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২১ ১৩:৪১:৩৫
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটি ভাইরাল অডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যদিও বর্তমানে তিনি কোনো পদে নেই, তবুও তিনি নিজেকে এখনও জনগণের প্রধানমন্ত্রী মনে করেন বলে অডিও বার্তায় জানান।

ভাইরাল অডিওতে যা আছে

অডিও বার্তায় শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, “জনগণ নির্বাচন চায়। হ্যাঁ, নির্বাচন দিতে হবে। একটা তত্ত্বাবধায়ক সরকার আলাদাভাবে তৈরি করে তার অধীনে নির্বাচন দিতে হবে।”

তিনি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে "ক্ষমতা দখলকারী" ও "ডাকাত" আখ্যা দিয়ে তার অধীনে নির্বাচন না দেওয়ার কথা উল্লেখ করেন।

জনগণের প্রতি বার্তা

অডিও বার্তায় শেখ হাসিনা দেশের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং দেশের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। তিনি দেশের বাইরের প্রবাসী বাংলাদেশিদের তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বার্তাটির শেষে তিনি বলেন, "সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর দেশের মানুষের পাশে দাঁড়ান...। খোদা হাফেজ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।"

আরও পড়ুন- ত্রয়োদশ সংসদ নির্বাচন: রোডম্যাপের খসড়া চূড়ান্ত

আরও পড়ুন- কলকাতায় আওয়ামী লীগের গোপন অফিস

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...