| ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

আশা ইসলাম

সিনিয়র রিপোর্টার

কবে সরকার থেকে বিদায় নেবেন ড. ইউনূস, জানালেন নিজেই

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২২ ১০:২৫:০৪
কবে সরকার থেকে বিদায় নেবেন ড. ইউনূস, জানালেন নিজেই

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের পরই তিনি তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন এবং এরপর নতুন সরকারের কোনো পদে তিনি থাকবেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম 'ডেসারাট নিউজ'-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এই ঘোষণা দেন।

নিবন্ধে যা বলেছেন ইউনূস

নিবন্ধে ড. ইউনূস বলেন, “আমি স্পষ্ট করে বলছি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর যে সরকার আসবে, সেখানে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকব না।” তিনি তার সরকারের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা বলে উল্লেখ করেন, যাতে দেশের ও বিদেশের সব বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

গণঅভ্যুত্থান ও দায়িত্ব গ্রহণ

ড. ইউনূস স্মরণ করে বলেন, গত বছরের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল। সেই সময় জনগণের চাপের মুখে সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জানান, নতুন সরকার গঠনের পর তারা ইতোমধ্যে ১১টি সংস্কার কমিশনের ভিত্তিতে একটি ঐক্যমত্য কমিশন গঠন করেছে, যা রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থার রূপরেখা তৈরি করছে।

নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনা

ড. ইউনূস বলেন, তার সরকার বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এসেছে। তিনি বলেন, “আমি রাজনীতিতে থাকার জন্য আসিনি। বরং একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই এসেছি।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই নির্বাচন সফলভাবে আয়োজনের পর তিনি তার দায়িত্ব ছেড়ে দেবেন।

আরও পড়ুন- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা

আরও পড়ুন- ত্রয়োদশ সংসদ নির্বাচন: রোডম্যাপের খসড়া চূড়ান্ত

আশা ইসলাম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...