| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা, ফেব্রুয়ারিতে নির্বাচন

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ১৪:১৫:৩৩
দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা, ফেব্রুয়ারিতে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলছে।

আজ শনিবার রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন।

‘ভোটকেন্দ্র দখলকারীদের স্বপ্নভঙ্গ হবে’

সিইসি বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন, তাদের জন্য এটি দুঃসংবাদ। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলেই সেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে।

আনুপাতিক নির্বাচন পদ্ধতি ও সেনাবাহিনীর ভূমিকা

সংখ্যানুপাতিক বা আনুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন নিয়ে চলমান বিতর্কের বিষয়ে সিইসি বলেন, এই পদ্ধতি সংবিধানে নেই। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। আইন পরিবর্তন হলে বিষয়টি বিবেচনা করা যাবে।

তিনি আরও জানান, নির্বাচনে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে নয়, বরং সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।

পদত্যাগের হুঁশিয়ারি ও কর্মকর্তাদের বদলি

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বর্তমান সরকার নির্বাচন নিয়ে তাকে কোনো চাপ দেয়নি। যদি চাপ দেওয়া হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন।

আরও পড়ুন- হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র, গুজব নাকি সত্য

আরও পড়ন- তারেক রহমান কবে দেশে ফিরছেন

আরও পড়ন- নিজের পদত্যাগের সময় জানালেন ড. ইউনূস

তিনি আরও বলেন, বিগত নির্বাচনে যারা দায়িত্বে ছিল, তাদের বদলির কোনো চিন্তা নেই। তবে যেসব কর্মকর্তা স্বপ্রণোদিত হয়ে অনিয়ম করেছিলেন, তাদের এবারের নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...