| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাগরে নতুন লঘুচাপের শঙ্কা: সারাদেশে আরও বৃষ্টি ও ঝড়ো হাওয়া

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ২৩:২২:৪৫
সাগরে নতুন লঘুচাপের শঙ্কা: সারাদেশে আরও বৃষ্টি ও ঝড়ো হাওয়া

নিজস্ব প্রতিবেদক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ বিরাজ করায় এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী ২৫ আগস্টের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এই সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের অনেক জায়গায় ঝড় ও তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাস

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে:

* শনিবার: রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

* রোববার: সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

* সোমবার: বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বেশি হতে পারে।

* মঙ্গলবার: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে।

* বুধবার: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- ধেয়ে আসছে ‘রেইনবেল্ট’: ১০ জেলায় বন্যার শঙ্কা

আরও পড়ুন-রাতের মধ্যেই ৯ জেলায় ঝড়, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...