| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আ.লীগ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ১৯:৫৪:৩৩
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আ.লীগ

নিজস্ব প্রতিবেদন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বিচার চলাকালে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

শনিবার (২৩ আগস্ট) রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, “আওয়ামী লীগের বিচার চলছে। তাদের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। বিচার চলাকালে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী হয়।”

ফেব্রুয়ারিতে নির্বাচন এবং কেন্দ্র দখল নিয়ে হুঁশিয়ারি

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সিইসি জানান, আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলছে।

ভোটকেন্দ্র দখল নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সেই কেন্দ্রের সব ভোট বাতিল করা হবে।”

পিআর পদ্ধতি ও কর্মকর্তাদের বদলি

আনুপাতিক পদ্ধতি (পিআর পদ্ধতি) নিয়ে চলমান বিতর্কের বিষয়ে তিনি বলেন, সংবিধানে এই ধরনের নির্বাচন ব্যবস্থা নেই এবং সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন- হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র, গুজব নাকি সত্য

আরও পড়ুন- দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা, ফেব্রুয়ারিতে নির্বাচন

বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিষয়ে সিইসি বলেন, “যারা স্বপ্রণোদিত হয়ে অনিয়ম করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।”

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...