| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অর্থ থাকলে মিলবে ওমানের গোল্ডেন ভিসা

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৪ ০০:১৯:২৩
অর্থ থাকলে মিলবে ওমানের গোল্ডেন ভিসা

নিজস্ব প্রতিবেদক: বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগামী ৩১ আগস্ট থেকে 'গোল্ডেন ভিসা' দেওয়া শুরু করবে ওমান। এই ভিসা পেলে বিদেশি নাগরিকরা ওমানে দীর্ঘ সময়ের জন্য বসবাসের সুযোগ পাবেন। এক নজরে দেখে নিন এই নতুন ভিসার বিস্তারিত:

গোল্ডেন ভিসার দুটি ক্যাটাগরি

ওমানের গোল্ডেন ভিসা দুটি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত, যার জন্য আলাদা আলাদা বিনিয়োগের শর্ত রয়েছে:

* ১০ বছরের ভিসা: এই ভিসা পেতে হলে আপনাকে কমপক্ষে ৫ লাখ ওমানি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ হতে পারে রিয়েল এস্টেট কেনা, ওমানি কোম্পানিতে বিনিয়োগ, অথবা কমপক্ষে ৫০ জন ওমানি নাগরিককে চাকরি দেওয়ার শর্তে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করা।

* ৫ বছরের ভিসা: এই ক্যাটাগরির ভিসার জন্য বিনিয়োগের পরিমাণ ২ লাখ ৫০ হাজার ওমানি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৯০ লাখ টাকার সমান। এই বিনিয়োগ রিয়েল এস্টেট, ওমানি কোম্পানি অথবা সরকারি ডেভেলপমেন্ট বন্ডে করা যাবে।

ভিসার জন্য সাধারণ শর্ত ও সুবিধা

গোল্ডেন ভিসার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, তার কোনো অপরাধের রেকর্ড থাকা যাবে না এবং নিজের ও পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে।

এই ভিসার মাধ্যমে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি, নিজস্ব ব্যবসা পরিচালনা এবং পরিবারের সদস্যদের জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করার সুযোগ পাবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...